আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম লাহোর, দ্বিতীয় ঢাকা, তৃতীয় দিল্লি

ইসলাম টাইমস ডেস্ক: এয়ার কোয়ালিটি ইনডেক্স-এর তথ্য অনুযায়ী পাকিস্তানের  লাহোর আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে।

লাহোরের বাতাস অত্যন্ত অস্বাস্থ্যকর। আজ বিশ্বের দূষিত শহরগুলির মধ্যে ৩০৩ টি পার্টিকুলেট ম্যাটারসহ শহরটি প্রথম অবস্থানে রয়েছে।

এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা আজ বিশ্বের দ্বিতীয় দূষিত শহর। আর ভারতের দিল্লি রয়েছে তৃতীয় স্থানে।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের শ্রেণিবিন্যাস অনুসারে, ১৫১ থেকে ২০০ ডিগ্রি পর্যন্ত দূষণ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ ডিগ্রি স্বাস্থ্যের পক্ষে চরম ক্ষতিকারক, পক্ষান্তরে ৩০১ ডিগ্রিরও বেশি বিপজ্জনক দূষণ নির্দেশ করে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী পাকিস্তানের করাচির পরিবেশও অস্বাস্থ্যকর।  এটি বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে দশম স্থানে রয়েছে।

-এসএন

পূর্ববর্তি সংবাদভারতের দমন-পীড়ন: মানসিক চাপে হৃদরোগে মৃত্যু বাড়ছে কাশ্মীরিদের
পরবর্তি সংবাদপরকীয়ার জেরে সংঘর্ষ: প্রাণ গেল মেয়ের মায়ের, বাবাসহ আহত ৭