ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা, ৩০ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় রাজধানী জাকার্তাসহ বেশকিছু এলাকার ৪৩৬টি বাড়ি প্লাবিত হয়েছে। গত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) জেম্বার আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিবৃতির মাধ্যমে তথ্যটি জানিয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার জরুরি ও ত্রাণ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হেরু উইদাগদো জানিয়েছেন, এবার একটি স্কুল ভবন ও দুটি উপাসনালয়ও বন্যায় প্লাবিত হয়েছে। গত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে।

বেদাডং নদীতে উপচে পড়া বন্যার ফলে সাতটি উপ- জেলার বসতি জলাবদ্ধ হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাসিন্দাদের, বিশেষত প্রবীণ ও শিশুদের জলাবদ্ধ এলাকা থেকে সরিয়ে নিয়েছে।

এ দিকে বেশ কয়েকটি এলাকায় বন্যার পানি হ্রাস পেতে শুরু করেছে। তবে বৃষ্টিপাত এখনো বেশি হওয়ার কারণে বাসিন্দাদের জন্য বন্যার পূর্বাভাস ও সতর্কতা অব্যাহত রয়েছে।

সূত্র: এএফপি

-এনটি

পূর্ববর্তি সংবাদকিছু রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদমহাজনের সিএনজি চালিয়ে আয়ের পার্সেন্ট ভাগ করে নেওয়ার চুক্তি কি বৈধ?