চট্টগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ জন

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। নগরীর বাকলিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশাচালক মো. অহিদ মিয়া (৫৫), মো. শহীদ (৬২) ও মো. আব্দুল মান্নান (৪০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এএসআই আমির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে মাহিন্দ্রা সিএনজি অটোরিকশাকে বালুবাহী ডাম্পার ট্রাক ধাক্কা দিলে সাতজন গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত চারজন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

-আরএম

পূর্ববর্তি সংবাদবন্যপ্রাণী নিধন ও পাচাররোধে সুন্দরবন জুড়ে রেডএলার্ট জারি
পরবর্তি সংবাদবাংলাদেশি মুসলমানদের একটি অংশ খুবই সাম্প্রদায়িক: আসামের বিজেপি নেতা