অবৈধ বসতি নির্মাণে ফিলিস্তিনের একটি গ্রাম ধ্বংস করল সন্ত্রাসবাদী ইসরায়েল

ইসলাম টাইমস ডেস্ক: অবৈধ ইহুদি বসতি নির্মাণের জন্য অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনের একটি বেদুইন গ্রাম ধ্বংস করে দিয়েছে সন্ত্রাসবাদী রাষ্ট্র ইসরায়েল। এ ঘটনায় ইসরাইলের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইউ)।

ফিলিস্তিনের ওই গ্রামটিতে গত ৩ মাসের মধ্যে দুই দফা অভিযান চালায় বর্বর ইসরাইলি বাহিনী। সেখানকার বাসিন্দারা প্রচণ্ড শীতে নারী-শিশুসহ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। খবর আনাদোলুর।

ইউরোপীয় ইউনিয়ন গত বৃহস্পতিবার ইসরাইলি এ বর্বতার নিন্দা জানায়।

এক বিবৃতিতে ফিলিস্তিনে নিয়োজিত ইউ’র বিশেষ দূত এসভেন কোহেন ভন বার্গসর্ডফ বলেছেন, সাম্প্রতিক সময়ে ইসরাইলিরা ফিলিস্তিনে যেভাবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, তা কোনোভাবেই আইনসম্মত নয়।

ইউ’র এ বিশেষ দূত সম্প্রতি ফিলিস্তিনের অধিকৃত হামসা আল বাকি নামে এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ আশতিয়াহ।

সেখানে বিধ্বস্ত বাড়ির সামনে গত বুধবার থেকে ৭টি অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন বাড়িঘর গুঁড়িয়ে দেয়া এ গ্রামটির ৬৬ জন।

অবৈধ ইহুদি বসতি নির্মাণের জন্য বছরের পর বছর ধরে এভাবেই ফিলিস্তিদের বাড়িঘর দখল করে আসছে দখলদার ইসরাইল।

আরো পড়ুন: ফিলিস্তিনে ইসরায়েলের চালানো নৃশংসতার বিচার আন্তর্জাতিক আদালতে, ক্ষুব্ধ নেতানিয়াহু

-এনটি

পূর্ববর্তি সংবাদনিয়ন্ত্রণ হারিয়ে দিনমজুরের ঘরে ট্রাক, চাপা পড়ে ঘটনাস্থলেই মারা গেলেন বাবা-মেয়ে
পরবর্তি সংবাদবিএনপি আবার রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করছে: সেতুমন্ত্রী