তাড়াইলে একই রশিতে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: কি‌শোরগ‌ঞ্জের তাড়াই‌লে নি‌জের বসতঘ‌রে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা ‘আত্মহত্যা’ করেছেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাতে নিজের বসতঘরে ধর্নায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, গৃহবধূ শাহনাজের স্বামী উমায়ের মিয়া দ্বিতীয় বিয়ে করায় এ আত্মহত্যার ঘটনা ঘটছে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে দামিহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হুমায়ূন কবীর ভূঞা  জানান, মা ও মেয়ের আত্মহত্যার বিষয়টি শুনেছি। পুলিশ মরদেহ উদ্ধার করতে সেখানে গেছে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইজে

পূর্ববর্তি সংবাদমাওলানা শামসুল ইসলামের জানাযা সম্পন্ন, শোলাকিয়া ঈদগাহ মাঠে মুসল্লিদের ঢল
পরবর্তি সংবাদট্রাম্পের মামলার খরচে কাহিল করদাতারা