বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ইসলাম টাইমস ডেস্ক: মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।  ফলে সিলেটের সাথে ঢাকা-চট্টগামের ট্রেন যোগাযোগ বন্ধ  হয়ে আছে।

কুলাউড়া স্টেশন মাস্টার  মুহিব উদ্দিন আহমদ জানান, আজ দুপুর ২টার সময় আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন ভাটেরা এলাকা অতিক্রমকালে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।  আড়াই টারদিকে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শেষ হতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। তবে বিকাল ৩টা পর্যন্ত কুলাউড়া স্টেশনে কোন ট্রেন আটকা পড়েনি।

-এসএন

পূর্ববর্তি সংবাদবিএনপির প্রতিবাদ সভায় পুলিশের লাটিচার্জ, আটক ১৭, আহত অর্ধশতাধিক
পরবর্তি সংবাদকঠিন দুর্ভিক্ষের মুখে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বাসিন্দারা