ফিলিস্তিনে টিকার চালান ঢুকতে দেয়নি ইসরাইল

ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনের গাজায় পাঠানো দুই হাজার ডোজ করোনার টিকা ঢুকতে বাধা দিয়েছে ইসরাইল।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা সোমবার এ কথা জানিয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতিতে জানান, পশ্চিম তীর শাসন করা ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) কর্তৃক টিকার চালানটি আমদানি করা হয়েছিল। সেটি আটকে দেওয়া হয়েছে। এর দায় ইসরায়েলকে নিতে হবে।গাজার বাসিন্দাদের স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু দেখার দায়িত্ব ফিলিস্তিনের। খবর ইয়েনি সাফাকের।

আন্তর্জাতিক নিয়মনীতিকে অবজ্ঞা করে ইসরাইল গাজাবাসীর মৌলিক অধিকার হরণ করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গাজায় পাঠানো রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনের দুই হাজার ডোজের চালানটি আটকে দেয় ইসরাইলি বাহিনী।

অবরুদ্ধ গাজার করোনা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জরুরিভিত্তিতে দেওয়ার জন্য এগুলো পাঠানো হয়েছিল।

ফিলিস্তিনে এ পর্যন্ত ১৬ লাখ ৮ হাজার ৪৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন এক হাজার ৯৩৬ জন।

উল্লেখ্য, ইসরায়েলের কারণে পশ্চিম তীরে টিকাদান শুরু হলেও গাজাতে এখনো টিকাই পৌঁছায়নি। সেখানের স্বাস্থ্যকর্মীদের জন্য রাশিয়া থেকে এক হাজার ডোজ স্পুটনিক ভি টিকা আমদানি করা হয়েছে।

-এসএন

পূর্ববর্তি সংবাদমাহিন: সমাজে প্রচলিত একটি ভুল নাম
পরবর্তি সংবাদচতুর্থ ধাপে আরো ১ হাজার রোহিঙ্গা ভাসানচরে