রাজধানীতে ফের মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫৩

ইসলাম টাইমস ডেস্ক: একের পর এক মাদকবিরোধী অভিযানেও থামছে মাদকের বিস্তার। এবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৭১০ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ২৭ কেজি ৭২৫ গ্রাম গাঁজা ও ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের হয়েছে।

সূত্র: ডিএমপি  নিউজ

-এসএন

পূর্ববর্তি সংবাদতালিবানের খোলাচিঠি: মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত শান্তিচুক্তি পুরোপুরি কার্যকর করা
পরবর্তি সংবাদবাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলা