ইসলাম টাইমস ডেস্ক: ১৪৪১ হিজরী/২০২০ সনের আলহাইআতুল উলইয়ার দাওরায়ে হাদীসের সাময়িক সনদ ও নম্বরপত্র প্রদান করা হচ্ছে।
বুধবার আল হাইআতুল উলইয়া লিলজামিআতিল কওমিয়া বাংলাদেশ-এর অফিসিয়াল ফেসবুকে এক বিজ্ঞপ্তিতে একথা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪১ হিজরী/২০২০ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পাসের সাময়িক সনদপত্র ও নম্বরপত্র উত্তোলনের জন্য (১) মূল প্রবেশপত্র, (২) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনপত্র প্রদর্শনের পাশাপাশি (৩) মূল নিবন্ধনপত্র প্রদর্শন করতে হবে। তাই ১৪৪১ হিজরী/২০২১ সনে উত্তীর্ণ দাওরায়ে হাদীস (তাকমীল) ফারেগীনগণ আল-হাইআতুল উলয়ার অফিসে সাময়িক সনদ উত্তোলনের জন্য আসার সময় উপরোক্ত কাগজপত্র সঙ্গে আনবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৪৩৮-১৪৪০ হিজরী / ২০১৭-২০১৯ সনের সাময়িক সনদ ও নম্বরপত্র উত্তোলনের জন্য আসার সময় মূল প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনপত্র সঙ্গে আনতে হবে।
-এসএন
















