আজারবাইজান, সিরিয়া ও লিবিয়া ইস্যুতে এরদোগান-পুতিনের ফোনালাপ

ইসলাম টাইমস ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তিন দেশের আঞ্চলিক ইস্যুতে ফোনে আলোচনা করেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুই বিশ্বনেতা টেলিফোনে আজারবাইজানের নাগারনো কারাবাখ, সিরিয়া ও লিবিয়া নিয়ে কথা বলেন।

এরদোগানের কার্যালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুরস্কের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

খবরে বলা হয়, আঙ্কারা ও মস্কোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা হয়েছে। এসময় আঞ্চলিক ইস্যুতে তারা কথা বলেন।

যুদ্ধবিরতিতে থাকা নাগারনো-কারাবাখের স্থিতিশীলতার প্রতি গুরুত্ব দেন এরদোগান। সিরিয়ার গৃহযুদ্ধ কীভাবে সমাধান করা যায়, এটা যথাশীঘ্রই সবাইকে বের করার জন্য এরদোগান বিশেষ গুরুত্ব দেন।

এরদোগান বলেন, ওই এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতার কোনো সুযোগই বেহাত করা উচিত হবে না।

-এসএন

পূর্ববর্তি সংবাদ‘নামায মুমিনের মেরাজ’, এটি কি কোন হাদীস?
পরবর্তি সংবাদভারতই আগে প্রবেশ করে আগ্রাসন চালিয়েছে- ভিডিও প্রকাশ করে দাবি চীনের