ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নিজেকে গণতন্ত্রী দাবী করার জন্য নির্বাচন নামের তামাশা করছে। নির্বাচনের ফলাফল শেখ হাসিনার বাসায় আগেই ঠিক করা থাকে, নির্বাচনের দিন রাতে তিনি এটা প্রচার করেন। দেশে বর্তমানে যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলো আইওয়াস নির্বাচন।
রোববার সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলার নাগের হাট এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুতুবপুর ইউনিয়ন বিএনপি এ কম্বল বিতরনের আয়োজন করে।
সরকার একটি রক্তপাতের বাংলাদেশ তৈরী করে রেখেছে উল্লেখ করে রিজভী বলেন, দেশে গনতন্ত্র নেই, ভোট উৎসব নেই, কথা বলার অধিকার নেই। কেউ কথা বললেই গুম হয়ে যাচ্ছে অথবা খালের ধারে তার লাশ পাওয়া যাচ্ছে। মানুষ এখন নির্বাক হয়ে গেছে।
প্রধান নির্বাচন কমিশনারকে শেখ হাসিনার অনুগত চাকর উল্লেখ করে রিজভী বলেন, তার কাছে সুষ্ঠু নির্বাচন বড় কথা নয়, চাকুরীই বড়। সম্প্রতী সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির নির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যাকান্ডের ঘটনার তিব্র নিন্দা জানিয়ে রিজভি বলেন, বিরোধী দলের রক্তের ঘ্রাণ ও সাদ শেখ হাসিনার সবচেয়ে প্রিয়। তাই বিরোধী শক্তির কেউ মাথা চাড়া দিলেই সেই মাথা কেটে দিচ্ছে সরকার।
-এসএন
















