ইসলাম টাইমস ডেস্ক : ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পার্বতীপুর থেকে খুলনাগামী রকেট ট্রেন শনিবার রাত ১২টার দিকে ঝিনাইদহের বারো বাজার স্টেশনে পৌঁছালে ইঞ্জিন লাইনচ্যুত হয়। ট্রেনের অন্য কোনো বগি লাইনচ্যুত না হওয়ায় যাত্রীদের কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রেলের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপার এ এন এম শাহনেওয়াজ জানান, লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারে খুলনা থেকে রিলিফ ট্রেন যাত্রা করেছে। তবে কতক্ষণে সেটি পৌঁছাবে এবং লাইন ঠিক হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
















