মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপি এজেন্টদের বের করে দিল আ.লীগ

ইসলাম টাইমস ডেস্ক : মুন্সিগঞ্জ-৩ আসনের পিটিআই প্রশিক্ষণ বিদ্যালয় কেন্দ্র থেকে আ.লীগের কর্মী সমর্থকেরা বিএনপির এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিএনপি কর্মীরা অভিযোগ করে বলেন, আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে বাইরে থেকে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা এসে কেন্দ্রের ভেতরে ঢুকে বিএনপির এজেন্টদের বের করে দেন।

স্থানীয় একজন গণমাধ্যমকে বলেন, ভোট কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছি। এ সময় দেখি কয়েকজন আওয়ামী লীগের কর্মী সমর্থক এসে কেন্দ্রের ভেতর ঢুকে বিএনপির এজেন্টদের কলার ধরে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিলেন। তাঁদের হুমকিও দেওয়া হয়—তারা যেন ভেতরে আর না আসেন।

মুন্সিগঞ্জ-১ আসনের রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও বিনোদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও বিএনপির এজেন্টদের মারধরের হুমকি দিয়ে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পূর্ববর্তি সংবাদমিসরে নিরাপত্তা অভিযান : ৪০ সন্দেহভাজনকে হত্যা
পরবর্তি সংবাদসুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে বিএনপির জয় নিশ্চিত : মির্জা ফখরুল