সরকারের পক্ষ থেকে ঘর পেল গৃহহীন ৬৬ হাজার পরিবার

ইসলাম টাইমস ডেস্ক: ‘মুজিববর্ষ’ উপলক্ষে সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারের পক্ষ থেকে ঘর সরবরাহের প্রতিশ্রুতির অংশ হিসেবে শনিবার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারা দেশে ৬৬ হাজার ১৮৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধনী কর্মসূচিতে যোগ দেন এবং দেশের ৪৯২ উপজেলার সাথে সংযুক্ত হন।

ভিডিও কনফারেন্সে বলা হয়েছে, গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ১ হাজার ১৬৮ কোটি টাকা ব্যয়ে ৬৬ হাজার ১৮৯টি বাড়ি নির্মাণ করেছে সরকার। বাড়িগুলোর প্রতিটি ইউনিটে দুটি কক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট এবং বারান্দা রয়েছে, যা নির্মাণে  ১ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় হয়েছে বলে দাবি করা হয়েছে।

আগামী মাসে দরিদ্রদের মাঝে আরো এক লাখ বাড়ি বিতরণ করা হবে বলে দাবি করা হয়েছে।

সূত্র: ইউএনবি

-আরএম

পূর্ববর্তি সংবাদকুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দান করা যাবে কি?
পরবর্তি সংবাদগভীর-স্থায়ী সম্পর্ক নবায়নে ফোনালাপের পর এবার বৈঠকে বসবেন ট্রুডো-বাইডেন