ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছে বাংলাদেশের সেনারা

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিতে আয়োজিত সেনাবাহিনীর কুচকাওয়াজে অংশ নিয়েছেন বাংলাদেশি সেনারা।

২৬ জানুয়ারির কুচকাওয়াজে বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত ১২২ সদস্যবিশিষ্ট সশস্ত্র বাহিনীর একটি দল অংশ নেয়।

এই কুচকাওয়াজে ভারতীয় সেনারা বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজের সঙ্গে এদিন বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরে দিল্লির রাজপথে ট্যাবলো প্রদর্শন করে।

কলকাতার রেড রোডে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় ভারতের রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করেন। কুচকাওয়াজে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের ইতিহাসে দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশ দেশটির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিল।

-আরএম

পূর্ববর্তি সংবাদশেখ হাসিনার সততা-প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণ খুশি: সেতুমন্ত্রী
পরবর্তি সংবাদআল্লাহর দরবারে আমল কবুলের কয়েকটি শর্ত