ভোট বর্জন : কুমিল্লা-১১ আসনে ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ইসলাম টাইমস ডেস্ক : কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। রবিবার সকাল ১১টায় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচন পরিচালক আব্দুস সাত্তার বলেন, ‘ক্ষমতাসীনরা রাতে ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করে রেখেছে। এ কারণে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভোট বর্জন করেছেন।’

আরও পড়ুন : ভোট বর্জন : ফরিদপুরে শামা ওবায়েদ

ভোটকেন্দ্রে প্রবেশে ভোটার, নেতাকর্মী এবং পোলিং এজেন্টদের বাধাসহ বিভিন্ন অভিযোগ তুলে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেলমন্ত্রী মজিবুল হক।

আরও পড়ুন : ভোট বর্জন : ঢাকা-১ আসন থেকে সালমা ইসলাম

পূর্ববর্তি সংবাদকেন্দ্রে গিয়েও ভোট না দিয়ে ফিরে এলেন মির্জা আব্বাস দম্পতি
পরবর্তি সংবাদবি চৌধুরী বললেন, উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, দেশবাসী ভালো ফল পাবে