ইসলাম টাইমস ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
রোববার বেলা ১টায় রাজধানীর আরামবাগে গণফোরামের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের দফতরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।
এর আগে সকালে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে ভোট দেয়ার পর এজেন্ট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
















