৬০ পৌরসভায় তৃতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ

ইসলাম টাইমস ডেস্ক: দেশের ৬০ পৌরসভায় তৃতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়।

 

আজ যেসব পৌরসভায় ভোটগ্রহণ হচ্ছে সেগুলো হলো- গোবিন্দগঞ্জ, ধামইরহাট, নওগাঁ, গোপালগঞ্জ, ধুনট, গাবতলী, কাহালু, মুণ্ডুমালা, মৌলভীবাজার, কোটচাঁদপুর, মোরেলগঞ্জ, লাকসাম, হাজীগঞ্জ, ফেনী, মুন্সীগঞ্জ, জাজিরা, ঈশ্বরগঞ্জ, নকলা, সিংড়া, কেশরহাট, দর্শনা, নলছিটি, দুর্গাপুর, নন্দীগ্রাম, মনিরামপুর, হাতিয়া, রামগঞ্জ, কটিয়াদী, টুঙ্গিপাড়া, মধুপুর, নড়িয়া, বরগুনা, পাথরঘাটা, বোরহানউদ্দিন, উলিপুর, হাকিমপুর, রহনপুর, নড়াইল, কলারোয়া, পাংশা, স্বরূপকাঠি, গৌরনদী, সরিষাবাড়ি, ভালুকা, গৌরীপুর, জকিগঞ্জ, হরিণাকুণ্ড, টাঙ্গাইল, মির্জাপুর, মেহেন্দিগঞ্জ, বরুড়া, চৌমুহনী, ভেদরগঞ্জ, দৌলতখান, জলঢাকা, পাবনা, শিবগঞ্জ, পাইকগাছা, কালিয়া, চৌদ্দগ্রাম, ভূঞাপুর ও সখিপুর।

উল্লেখ্য, এর আগে প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় নির্বাচন সম্পন্ন হয়। আর দ্বিতীয় ধাপে নির্বাচন হয় ৬০টিতে।

ইজে

পূর্ববর্তি সংবাদগভীর রাতে উচ্চশব্দে গানবাদ্য, বাধা দিতে গিয়ে মসজিদ সেক্রেটারির মৃত্যু
পরবর্তি সংবাদভারতে ইসরাইলি দূতাবাসের সামনে বিস্ফোরণ, অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর বাতিল