ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউদাউ করে জ্বলে উঠল ফিল্ম স্টু়ডিও। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করে চলেছেন দমকল কর্মীরা।
শোনা গিয়েছে, মঙ্গলবার বিকেলের দিকে এই আগুন লাগে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন দমকলের কর্মীরা। দমকল সূত্রে খবর, আগুনে বিপদের ঝুঁকি এখন দ্বিতীয় পর্যায়ে রয়েছে। এমনিতে তা নিয়ন্ত্রণে আনা তেমন কষ্টকর নয়। কিন্তু এই ধরনের আগুনের ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারপর উপরে আগুন ফিল্মের স্টুৃডিওতে লাগায় তাতে অনেক দাহ্য পদার্থ থাকার আশঙ্কা করা হচ্ছে।
কীভাবে স্টুডিওয় লাগল এই আগুন? স্থানীয়দের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ভিতরে কোনও শুটিং চলছিল কিনা, সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
সূত্র: সংবাদ প্রতিদিন
-এমএসআই
















