ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে বসবাসরত বর্তমান বিশ্বের প্রসিদ্ধ আলেম ও শ্রেষ্ঠ হাদীস বিশারদ ও ফকীহ শাইখ মুহাম্মদ আওয়ামার মুহতারামা স্ত্রী ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল বৃহস্পতিবার রাতে (১২ ফেব্রুয়ারি মোতাবেক ২৯ জুমাদাল আখিরাহ) তিনি ইন্তেকাল করেন।
শায়খ মুহাম্মদ আওয়ামার মুহতারামা স্ত্রী ছিলেন শায়খ আহমদ বিন মাহমুদ আশাইতের কনিষ্ঠ কন্যা।
তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন শায়খ মাজদ মাক্কীসহ বিশ্বের বরেণ্য ওলামা-মাশায়েখ।
আরো পড়ুন: শায়েখ মুহাম্মাদ আওয়ামা : আদবের কিছু উজ্জ্বল দৃষ্টান্ত
তালিবুল ইলমদের উদ্দেশে শায়খ মুহাম্মদ আওয়ামা
ইস্তাম্বুলে শায়খ আওয়ামার সান্নিধ্যে নিউইয়র্কের মুফতি জামালুদ্দীন
-এসএন
















