ইসলাম টাইমস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৩৮৪ জনের।
নতুন করে শনাক্ত হয়েছেন ৪১০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৪ হাজার ৯৫৪ জনে।
২৪ ঘণ্টায় ৯৫৭ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৯৪হাজার ৭৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক৭৯শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
-এসএন
















