খালেদা জিয়ার মামলার রায় ২৯ অক্টোবর

ইসলাম টাইমস ডেস্ক : ২৯ অক্টোবর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে।

আজ মঙ্গলবার পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামান রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেছেন।

এর আগে মামলার যুক্তিতর্কে অংশগ্রহণ না করে বিচারকের প্রতি অনাস্থা জানায় আসামিপক্ষ। কিন্তু দুদক মামলার রায় ঘোষণার দিন ধার্য করার জন্য আদালতে আবেদন করে। আদালত ওই আবেদন মঞ্জুর করে আজ মঙ্গলবার এ আদেশ দেয়।

এরও আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এই আদালত খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। গত ৮ ফেব্রুয়ারি দেয়া ওই রায়ের পর থেকে কারাগারে আছেন তিনি।

পূর্ববর্তি সংবাদরাষ্ট্রপতির প্রতি সংসদ ভেঙ্গে দেয়ার আহবান ইসলামী আন্দোলনের
পরবর্তি সংবাদআজ বিকালে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী