ক্রিকেট খেলা নিয়ে কুমিল্লায় আ’লীগের দুগ্রুপের সংঘর্ষ, আহত ১ অটোরিকশাচালক

ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে জহির (২৫) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন।

বুড়িচং উপজেলার ভারেল্লাহ বাজারে ৮নং ভারেল্লাহ দক্ষিণ ইউনিয়নের যুবলীগ নেতা মামুনের লোকজনের সঙ্গে শনিবার বিকালে বর্তমান চেয়ারম্যান শাহ কামাল গ্রুপের লোকজনের ক্রিকেট  খেলা কেন্দ্র প্রথমে ওই সংঘর্ষ হয়।

পরে ভারেল্লাহ বাজারে দুপক্ষের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে শাহ কামাল এর লোকজন গিয়ে মামুনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

শনিবার বিকালে ভারেল্লাহ বাজারে দুপক্ষের মধ্যে থেমে থেমে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলে। ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক বলেন, উসকানিমূলক কথা বলায় দুগ্রুপের মধ্যে ওই সংঘর্ষ হয়।

বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

ভারেল্লাহ ইউপি চেয়ারম্যান শাহ কামাল বলেন, মামুন গ্রুপের লোকজন প্রথমে আমাদের ওপর হামলা করে। পরে আমাদের লোকজন তাদের প্রতিহত করেছে। আমার একজন কর্মী অটোরিকশাচালক জহির গুরুতর আহত হয়েছেন। তাকে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয় কুমিল্লা জেলা পরিষদের সদস্য তারেক হায়দার বলেন, বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে গিয়ে ওসির সঙ্গে কথা বলে দুপক্ষকে শান্ত রাখার অনুরোধ করেছি।

-আরএম

পূর্ববর্তি সংবাদচট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার আসামি উধাও
পরবর্তি সংবাদকিশোরগঞ্জে একসঙ্গে ৪ গাড়ির সংঘর্ষ, ২ চালক নিহত