ভারতের সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ মামলা, আধা মিনিটেই শুনানি শেষ!

ইসলাম টাইমস ডেস্ক : আজ শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টে বহুল আলোচিত বাবরি মসজিদ মামলা শুনানির জন্য উঠলে তা আধা মিনিটেই শেষ করে দেন বিচারপতি। আদালত কোনো পক্ষকে কথা বলার সুযোগ না দিয়ে শুনানির জন্য ১০ জানুয়ারি নতুন তারিখ ঘোষণা করেন।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই রায় দেন।

এই মামলার বাদি ও বিবাদি হরিশ সালভে এবং রাজীব দিওয়ান কারও আইনজীবীই কথা বলার সুযোগ পাননি।

এলাহাবাদ হাইকোর্ট গত ৩০ সেপ্টেম্বর ২০১০-এ যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধেই একাধিক আবেদনের ভিত্তিতেই এই মামলা।

এলাহাবাদ হাইকোর্ট বলেছিলো, বিতর্কিত ভূমি ভগবান রামচন্দ্রের জন্মস্থান এবং ওই জমি তিনটি সংঘের মধ্যে ভাগ করে দেয়া হবে। এলাহাবাদ হাইকোর্টের রায় অনুসারে, নির্মোহী আখড়া সম্প্রদায়, সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড, উত্তরপ্রদেশ এবং রামলীলা বিরাজমন – এই তিন পক্ষ ২.৭৭ একর করে জমি পাবে।

এ বছরের ২৯ জানুয়ারি প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস এস কাউল এবং কে এম জোসেফের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলায় উত্তর প্রদেশ সরকারের দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেয়। বেঞ্চের নির্দেশ ছিল জানুয়ারির প্রথম সপ্তাহে যথাযথ বেঞ্চের সামনে মামলা উঠবে এবং পরবর্তী শুনানির দিন ধার্য হবে।

আর এসএস সহ বিভিন্ন দক্ষিণপন্থী সংগঠন রাম মন্দির মামলার দ্রুত শুনানির আবেদন করেছিল। সুপ্রিম কোর্ট তাতে না রাজি হওয়ায় এ ব্যাপারে অর্ডিন্যান্স পাশ করানোর দাবিও উঠেছে।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

পূর্ববর্তি সংবাদসরকারে নয়, বিরোধী দল হবে জাতীয় পার্টি : এরশাদ
পরবর্তি সংবাদমোদিকে ট্রাম্পের বিদ্রুপ