ইসলাম টাইমস ডেস্ক : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১১ নং রাধাকানাই ইউনিয়নের ৩টি গ্রাম এক পাগলা কুকুরের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ২৭ জন আহত হয়েছে।
এক পর্যায়ে পলাশতলী গ্রামের জলপাইতলা মেদারপাড়ে গ্রামবাসীরা একত্রিত হয়ে চারদিক থেকে ঘিরে কুকরটিকে মেরে ফেলতে সক্ষম হয়।
আহতদের ১৭ পলাশতলীর , ৭ ধুরধুরিয়ায় এবং ৩ জন রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। আহতদেরকে ময়মনসিংহ এসকে হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ৩টি গ্রামে শুধু মানুষই নয়, কুকুরের তাণ্ডবে গৃহপালিত পশুরাও আহত হয়েছে। কুকুরটি এলাকাবাসীর গরু-ছাগল হাঁস-মুরগীকেও কামড়িয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মো: নজরুল ইসলাম জানান, শুনেছি অনেককে কামড়িয়েছে। তবে হাসপাতালে ৫/৬ জনকে ইনজেকসন দেওয়া হয়েছে।
















