এরশাদের শপথ গ্রহণ

ইসলাম টাইমস ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

রোববার বেলা ১২টার দিকে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে এরশাদকে শপথ বাক্য পাঠ করান।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ দলটির বেশ কয়েকজন নেতা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান।

একাদশ জাতীয় সংসদে নির্বাচিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা গত বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তবে অসুস্থতার কারণে ওইদিন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাননি এরশাদ।

পূর্ববর্তি সংবাদসাবেক মন্ত্রী নাজমুল হুদা কারাগারে
পরবর্তি সংবাদআজ বিকালেই মন্ত্রিপরিষদের নাম ঘোষণা