ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিপাতে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩২

ইসলাম টাইমস ডেস্ক : ইন্দোনেশিয়ায় গত ৩১ ডিসেম্বর ভয়াবহ ভূমিধসে অন্তত ৩২ জন মারা গেছে।

সোমবার দেশটির কর্র্তৃপক্ষ একথা জানিয়েছে।

সেই সঙ্গে সপ্তাহ ধরে তল্লাশী অভিযান চালানোর পর তার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। পশ্চিম জাভা পুলিশ প্রধান অং বুদি মারিয়োতো এ ঘোষণা দিয়ে বলেন, ‘তল্লাশী অভিযান শেষ করা হয়েছে।

উদ্ধারকর্মীরা পশ্চিম জাভা প্রদেশে পাহাড়ের কাদার ভেতর থেকে লাশগুলো উদ্ধার করেছে। ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধস ঘটে। এখনো একজন নিখোঁজ রয়েছে বলে খবরে বলা হয়েছে। ৩১ ডিসেম্বরের ওই প্রাকৃতিক দুর্যোগে আরো বেশ কয়েকজন আহত হয়েছে। উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিধস ঘটে।

পূর্ববর্তি সংবাদমালয়েশিয়ান রাজার সিংহাসনত্যাগের নেপথ্য কারণ
পরবর্তি সংবাদচাঁদাবাজির সময় গণপিটুনীতে আওয়ামী লীগ নেতা নিহত