ইসলাম টাইমস ডেস্ক: প্রসিদ্ধ লেখক ও আলোচক চট্টগ্রামের অধ্যাপক ড. মাওলানা আফম খালিদ হোসেনের পিতা সাতকানিয়া আলিয়া মাদরাসার প্রাক্তন প্রিন্সিপাল ও দেওদীঘি কাছেমুল উলুম কওমি মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা মুহাম্মদ হাবীবুল্লাহ গুরুতর অসুস্থ। তিনি ফুসফুস, হার্ট ও বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি চট্টগ্রামের CSCR হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার জন্য দোয়া কামনা করে রবিবার রাতে এক ফেসবুক পোস্টে ড. আফম খালিদ হোসেন এ সব কথা জানান।
আফম খালিদ হোসেন বলেন- আমার মুহতরম আব্বা চট্টগ্রামের সাতকানিয়া আলিয়া সিনিয়র মাদরাসার প্রাক্তন প্রিন্সিপাল ও দেওদীঘি কাছেমুল উলুম কওমি মাদরাসার সাবেক মুহতামিম জনাব মাওলানা মুহাম্মদ হাবীবুল্লাহ সাহেব (দা.বা.) ২০ দিন ধরে গুরুতর অসুস্থ। ফুসফুসের সংক্রমণ, হার্টের সমস্যা ও বার্ধক্যজনিত জটিলতায় ভূগছেন। তিনি বর্তমানে চট্টগ্রামের CSCR হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছেন।
‘বাবার আশু রোগমুক্তি কামনা করে আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করার জন্য আমার সব ছাত্র, সহকর্মী, বন্ধু বান্ধব ও আপনজনদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।’
















