ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও একাদশ সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ আবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। সেখান থেকেই পার্টির দাফতরিক কাজ করছেন তিনি।
জাতীয় পার্টির একাধিক সূত্র বলছে, এরশাদের শারীরিক অবস্থা খুবই খারাপ। তিনি উঠে দাঁড়াতে পারছেন না। শনিবার সিএমএইচে যান এরশাদ। জানা গেছে, এরশাদ এবার যকৃতের জটিলতার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন।
সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১০ ডিসেম্বর অসুস্থ হয়ে সিএএইচে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান ‘অসুস্থ’ এরশাদ। কয়েক দফা ফেরার তারিখ পরিবর্তন করে দেশে আসেন ২৬ ডিসেম্বর রাতে।
















