ভূমি নিয়ে বিরোধ : সিলেটে ভাইয়ের হাতে ভাই খুন

খুন

ইসলাম টাইমস ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভূমি নিয়ে বিরোধের জেরে মামাতো ভাইয়ের হাতে এক ফুফাতো ভাই খুন হয়েছেন। নিহতের নাম আফতাব মিয়া (৩৫)। তিনি টিকাডহর গ্রামের জব্বার মিয়ার ছেলে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার টিকাডহর গ্রামে এ ঘটনা ঘটে।  পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, আফতাব মিয়ার সাথে তার মামাতো ভাই ইকবাল মিয়ার দীর্ঘদিন ধরে ভূমি নিয়ে বিরোধ ছিল। বৃহস্পতিবার বিরোধপূর্ণ ভূমিতে মাটি ভরাট করতে যান ইকবাল। এ সময় আফতাব মিয়া বাধা দিলে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খুন হন আফতাব।

কোম্পানীগঞ্জ থানার এসআই রাজিব আহমদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্ববর্তি সংবাদসমাজের কাজ ও সেবায় আলেমদের অংশগ্রহণের দায় কতোটুকু?
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রী আমাদের এমপি করার প্রতিশ্রুতি দিয়েছেন : তৃতীয় লিঙ্গের নাদিরা খানম