সাংবাদিক হত্যার দায়ে গুরু রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড

ইসলাম টাইমস ডেস্ক: সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুনের ঘটনায় ডেরা সচ্চা সৌদার প্রধান গুরু রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিল সিবিআই বিশেষ আদালত। একই সাজা হয়েছে তার তিন শাগরেদেরও। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।

সিরসার সাংবাদিক রামচন্দ্রকে খুনের ঘটনায় গত শুক্রবার রাম রহিম, ডেরার প্রাক্তন ম্যানেজার কৃষাণ লাল এবং কুলদীপ সিংহ ও নির্মল সিংহ নামে রাম রহিমের দুই সঙ্গীকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ধর্ষণের দায়ে ইতিমধ্যেই ২০ বছরের কারাদণ্ড হয়েছে স্বঘোষিত এই ধর্মগুরুর। রাম রহিমকে আদালতে হাজির করতে হলে বড়সর গোলমালের আশঙ্কা করেছিল হরিয়ানা সরকার। তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাজা শোনানোর আর্জি জানিয়েছিল। বুধবার তা মেনে নেয় আদালত।

শুক্রবার (১৮ জানুয়ারী) রোহতকের জেল থেকে সাজা শোনে রাম রহিম। ডেরা ভক্তদের তাণ্ডব এড়াতে জেলের বাইরে বাড়ানো হয়েছিল নিরাপত্তা। আদালতের বাইরেও ছিল বিরাট পুলিশবাহিনী।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

পূর্ববর্তি সংবাদগাংনীতে সেপটিক ট্যাংক থেকে নারীর কঙ্কাল উদ্ধার
পরবর্তি সংবাদএরশাদ গুরুতর অসুস্থ