আজ সোহরাওয়ার্দি উদ্যানে আওয়ামী লীগের বিজয় উৎসব

ইসলাম টাইমস ডেস্ক : আজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে আওয়ামী লীগের `বিজয় উৎসব’। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ বিজয় উৎসব পালন করছে দলটি। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে বক্তব্য রাখবেন।

ধারণা করা হচ্ছে, প্রধামমন্ত্রী আগামী পাঁচ বছর সরকার পরিচালনায় তার নীতি ও কৌশল তুলে ধরে গুরুত্বপূর্ণ নির্দেশন দেবেন দলীয় নেতা-কর্মীদের।

দুপুর ২টা ৩০ মিনিট থেকে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। তবে আজ সকাল থেকেই নেতা-কর্মী সমাবেশস্থলে জমায়েত হতে শুরু করেছে।

এদিকে, শনিবার ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্যানের বিভিন্ন গেটে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

‘বিজয় সমাবেশ’ঘিরে বেশ কিছু ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। উদ্যানে প্রবেশ ও আশপাশের এলাকায় যান চলাচলে বিধি-নিষেধ রয়েছে এসব নির্দেশনায়।

পূর্ববর্তি সংবাদবি.বাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ : নিহত ২
পরবর্তি সংবাদনির্বাচনে আওয়ামী লীগের নৈতিক পরাজয় ঢাকতেই বিজয় উৎসব : মির্জা ফখরুল