লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৬জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬জনই একই পরিবারের সদস্য।

বুধবার ভোরে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের লক্ষ্মীপুর সদরের মান্দারীর যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের লক্ষ্মীপুর সদরের মান্দারীর যাদৈয়া এলাকায় একটি ট্রাক একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে  চালকসহ একই পরিবারের ৬ সদস্য নিহত হয়েছেন। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. শাহজাহান গণমাধ্যমকে সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদচাঁদপুর খেড়িহর মাদরাসায় মাওলানা শামসুল হক রহ.-এর জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তি সংবাদখুলনায় মাদক বিরোধী অভিযান, ২৪ ঘন্টায় গ্রেফতার ৩৪