নারায়ণগঞ্জে জামাতের ৯ জন আটক

ইসলাম টাইমস ডেস্ক : নিজ বাসায় বৈঠক করার সময় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মঈনউদ্দিনসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ১২ টায় ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় অবস্থিত মাওলানা মঈনউদ্দিনের নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অন্যরা হলেন, আনোয়ার হোসেন, রাশেদ বেপারী, আলমগীর বাহার, আল আমিন, শহিদুল, হারুন অর রশিদ, জয়নাল আবেদীন ও জাকির হোসেন।

ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইদুজ্জামান জানতে পারেন জামাতের আমির নিজ বাসায় বৈঠক করছেন। এ সময় তিনি ফোর্স নিয়ে মঈনউদ্দিনের বাসায় অভিযান চালান। এ সময় পুলিশ বাড়ির চারপাশ ঘিরে ফেলে এবং বৈঠককারীদের আত্মসমর্পনের সুযোগ দেয়। তখন তারা আত্মসমর্পন করে। পুলিশ তাদের ৯ জনকে গ্রেফতার করে। ওসি আরও জানান, মঈনউদ্দিনের বাসা থেকে ৫টি ককটেল, ৭টি আতশবাজি ও বেশ কিছু রডের টুকরো উদ্ধার করা হয়েছে।

পুলিশ ওই বাসা থেকে এর আগেও বৈঠক করার সময় মঈনউদ্দিনসহ জামাতের শীর্ষ নেতাদের গ্রেফতার করেছিল।

পূর্ববর্তি সংবাদলাখো মানুষের চোখের জলে বিদায় নিলেন প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান
পরবর্তি সংবাদঐক্যফ্রন্ট গঠন করায় সরকার বিচলিত : মওদুদ