কর্মক্ষেত্রে নারীর শালীন পোশাক পরিধানের আইন করছে মালয়েশিয়া

ইসলাম টাইমস ডেস্ক : মালয়েশিয়ার সরকার কর্মজীবী মুসলিম নারীদের জন্য একটি পোশাক আইন তৈরি করছে। যা তাদেরকে কর্মক্ষেত্রে মেনে চলতে হবে। গত বছরের আগস্টে সরকার এই নীতিমালা প্রণয়নের কথা জানান।

গত ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর মন্ত্রণালয় থেকে আইনের খসড়া পার্লামেন্টের নিরীক্ষণ কমিটিতে পাঠানো হয়েছে।

খসড়া আইনে বলা হয়েছে, মুসলিম নারীরা বেসরকারি যে প্রতিষ্ঠানেই কাজ করুক না কেন তাদেরকে নির্দিষ্ট শালীন পোশাক পরিধান করতে হবে। এমনকি হোটেল ও বিমান শিল্পের মুসলিম নারী কর্মচারীরা এই আইনের আওতাভুক্ত হবেন।

ধারণা করা হচ্ছে, কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন সহিংসতা  বেড়ে যাওয়ায় এই আইন প্রণয়ন করছে সরকার।

তবে খসড়া আইনটির ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির শ্রম কল্যাণ কাউন্সিলে পাঠিয়ে মতামত চাওয়া হয়েছে।

আইনটি প্রণয়নের প্রেক্ষাপট তুলে ধরে মালয়েশিয়ার ইসলাম বিষয়ক মন্ত্রী দাতুক মুজাহিদ ইউসুফ রাওয়া বলেছেন, বিমান শিল্পসহ বিভিন্ন প্রাইভেট সেক্টরে কর্মরত মুসলিম নারীরা তাদের কাছে অসংখ্যবার অভিযোগ করে বলেছেন, নিয়োগদাতারা তাদেরকে আপত্তিকর ও অশালীন পোশাক পরিধানে বাধ্য করছেন।

তিনি আশা করছেন, এই আইন পাশ হলে মুসলিম নারীরা পোশাকের ক্ষেত্রে স্বাধীনতা পাবেন এবং তাদের প্রতি নিপীড়নমূলক কোনো পোশাক চাপিয়ে দেওয়ার সুযোগ থাকবে না।

তবে মালয়েশিয়ার কথিত প্রগতিশীল ও এনজিওগুলো এই আইনের বিরোধিতা করছে। তারা বলছে, এটা নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করবে।

সূত্র : মালয় মেইল ও মালয়েশিয়াকিনি

পূর্ববর্তি সংবাদনোয়াখালীতে ৯ বছরের দীন ইসলাম সাড়ে ৩ মাসে কোরআনের হাফেজ
পরবর্তি সংবাদপাকিস্তানের নমনীয়তার কারণে কাশ্মিরের জনগণ বঞ্চিত হচ্ছে: মাওলানা ফজলুর রহমান