বিহারে ট্রেন দুর্ঘটনা, নিহত ৬, আহত ১৪

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের বিহারে দিল্লিগামী একটি ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। রোববার ভোর ৩টা ৫৮ মিনিটে পাটনা থেকে ৩০ কিলোমিটার দূরে বিহারের হাজিপুরের নিকটে এই দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার কাজ শুরু হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, যোগবাণী-আনন্দবিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেসের যাত্রীদের ভোর ৩.৫৮ মিনিট নাগাদ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। সেই সময়ই শাহাদাই বুজুর্গের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।

পশ্চিমবঙ্গের শোনপুর ডিভিশন সূত্র জানিয়েছে, ৩.৫২ মিনিট নাগাদ মেহনার রোড দিয়ে ট্রেনটি যাচ্ছিল। তার কিছুক্ষণ পরই এই দুর্ঘটনাটি ঘটেছে।

শোনপুর ও বরাউনি থেকে চিকিৎসকের দল ঘটনাস্থলে পৌঁছেছে। রেলমন্ত্রী পীযুষ গোয়াল টুইটবার্তায় এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। ত্রাণ কাজ শুরু হয়ে গেছে বলেও টুইট করেছেন তিনি।

স্লিপারে এস ৮, এস ৯, এস ১০ এই তিনটি বগি, একটি জেনারেল বগি, একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগি (বি৩) লাইনচ্যু বগিগুলোর মধ্যে রয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেলওয়ের মুখপাত্র রাজেশ কুমার।

 

পূর্ববর্তি সংবাদগাজীপুরে ট্রাক ও কাভার্ডভ্যানের মু‌খোমু‌খি সংঘর্ষ, নিহত ২
পরবর্তি সংবাদদ. আফ্রিকা : কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের হাতে নিহত বাঙ্গালীদের সংখ্যা বেড়ে চলেছে