রাঙামাটিতে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ইসলাম টাইমস ডেস্ক : শনিবার রাত সাড়ে ৯ টার দিকে রাঙামাটি শহরের কে কে রায় সড়ক এলাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. আব্দুল মোনাফ (৩৫)। সে শহরের শিমুলতলীর বাসিন্দা মো. আলী আহমেদের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি ফিসারির মৎস্য ব্যবসায়ী মো. কবির সাওদাগরের অধীনে কাজ করত মো. আব্দুল মোনাফ। প্রতিদিনের মত কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন। কিন্তু তার মোটরসাইকেলটি শহরের কে কে রায় সড়কের পৌঁছালে বিপরীত দিক থেকে একটি প্রাইভেট কার এসে তাকে চাপা দিয়ে চলে যায়।

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে অনেক দূরে ছিটকে পড়েন মোনাফ। খবর পেয়ে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রাঙামাটি কতোয়ালী থানার তদন্ত কর্মকর্তা এ এস আই গনেস তঞ্চঙ্গ্যা এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে গাড়ির মালিক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহত মোনাফের ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তি সংবাদদ. আফ্রিকা : কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের হাতে নিহত বাঙ্গালীদের সংখ্যা বেড়ে চলেছে
পরবর্তি সংবাদমিসরে দুহাজার বছরের বেশি আগের ৫০টি মমির সন্ধান