ইসলাম টাইমস ডেস্ক: মৌলভীবাজার ইয়াবাসহ এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ ফেব্রুয়ারি) রাতে শহরের বেরিরচর এলাকা এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আকটকৃত মুজিবুর রহমান জিতু (২৬) মৌলভীবাজার পৌর এলাকার বেরিরচর এলাকার ফরকিত মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের বেরিরচর এলাকায় বুধবার রাতে অভিযান চালায় পুলিশ। এসময় জিতুকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
















