চার্জার ও ইয়ারফোন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক : মোবাইল ফোন চার্জে দিয়ে তাতে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে মৃত্যু বরণ করেছেন থাই যুববক ক্রিতিসাদা সুপল (২৪)। থাইল্যান্ডের সংবুরি প্রদেশে গত রবিবার এ ঘটনা ঘটেছে।

জানা যায়, চার্জারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই সুপলের মৃত্যু হয়েছে।

বাড়িটির মালিক জানান, তিনি ক্রিতিসাদা সুপলের কক্ষে গিয়ে দেখেন তার কান পুড়ে গেছে।

ক্রিতিসাদা সুপল সস্তা চার্জার ব্যবহার করতেন। সংবুরি প্রদেশের ফ্যান থং থানা পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া তার ব্যবহৃত ইয়ার ফোন, মোবাইল ও চার্জার পরীক্ষা করা হচ্ছে।

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গা শিবিরে রোগের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশের সাথে কাজ করবে যুক্তরাজ্য
পরবর্তি সংবাদগাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১