কাদিয়ানি ইজতেমা বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যাপক বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক :  আজ কাদিয়ানি ইজতেমা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলার সর্বস্তরের মুসলমান। শুক্রবার জুমার নামাজের পর জেলার সব থানায় একযোগে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। তবে সবচেয়ে বড় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় সদর উপজেলায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি আজ স্মরণকালের বৃহৎ প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড়ে।

পূর্ব ঘোষিত প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আজ সকাল থেকেই জেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে মানুষ জমায়েত হতে শুরু করে এবং তারা সদর উপজেলার বিভিন্ন মসজিদে নামাজ আদায় করে।

নামাজের পর বিভিন্ন জায়গা থেকে মিছিল করে মুসল্লিরা শেরে বাংলা গোল চত্ত্বরে জমায়েত হয় এবং সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব, পঞ্চগড় জেলা সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদের সভাপতি মুফতি আবদুল করিম সভার সভাপতিত্ব করেন।

সেখান থেকে মিছিলটি জেলা প্রশাসকের অফিস অভিমুখে রওনা করে। ডিসি অফিসের সামনে কাদিয়ানি ইজতেমা বন্ধের দাবিতে শ্লোগান দিতে থাকেন মুসল্লিরা। এক পর্যায়ে জেলা প্রশাসক অফিসে প্রতিবাদকারীদের একটি প্রতিনিধি দলকে ডাকা হয়। তারা জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

ভিডিও দেখুন :

পূর্ববর্তি সংবাদগণধর্ষক হত্যাকারী হারকিউলিসের রহস্য উদ্‌ঘাটন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদভিসা জটিলতার কাটিয়ে আবারও হজ্জ-উমরার সুযোগ পাচ্ছে ৩০ লাখ ফিলিস্তিনি