ইসলাম টাইমস ডেস্ক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের ৮৭ প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার দুপুর ১২টার দিকে দলীয় সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে মনোনীতদের তালিকা প্রকাশ করেন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আগামী ১০ মার্চ ৮৭ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে প্রথম ধাপের নির্বাচন সম্পন্ন হবে। মোট পাঁচ ধাপে হবে উপজেলা পরিষদ নির্বাচন।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের ৮৭ টি উপজেলায় ৮৭ জনের নাম রয়েছে।
















