ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা থেকেই দৈনিক পত্রিকা প্রকাশ হয় ৫০২ টি। আর সারা দেশে বর্তমানে দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ২৪৮টি। সোমবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
হাছান মাহমুদ জানান, বর্তমানে সারা দেশে দৈনিক পত্রিকার সংখ্যা এক হাজার ২৪৮টি। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত ৫০২টি ও আঞ্চলিক ৭৪৬টি। সারাদেশে সাপ্তাহিক পত্রিকা এক হাজার ১৯২টি, মাসিক ৪১৪টি ও অন্যান্য ৪১টি।
এছাড়া দুই হাজার ২১৭টি অনলাইন মিডিয়া রয়েছে। যার মধ্যে অনলাইন পত্রিকা এক হাজার ৮৭৪টি ও ইন্টারনেট টেলিভিশন ২৫৭টি, অনলাইন রেডিও ৪৫টি ও ই-পেপার ৪১টি।
















