অ-শিক্ষক ফ্রিল্যান্সারদের কোচিং সেন্টার চালাতে বাধা নেই : হাইকোর্ট

ইসলাম টাইমস ডেস্ক: শুধু নীতিমালায় বর্ণিত স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারা পরিচালিত কোচিং বাণিজ্য অবৈধ বলে জানিয়েছেন হাইকোর্ট। তবে ফ্রি ল্যান্সারদের কোচিং চালানোতে কোনো বাধা নেই বলে নির্দেশনা দেন হাইকোর্ট।

এর আগে, ৭ ফেব্রুয়ারি সরকারি-বেসরকারি স্কুলের শিক্ষকরা কোচিং করাতে পারবেন না বলে রায় দেন হাইকোর্ট।

সোমবার সেই রায়ের ব্যাখ্যা দেন আদালত। তবে সরকারি নীতিমালার আলোকে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ১০ জন ছাত্র পড়াতে পারবেন শিক্ষকরা। কোচিং বাণিজ্য নিয়ে ৫টি আলাদা রিটের পরিপ্রেক্ষিতে এ রায় দেন উচ্চ আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের যে ব্যাখ্যা দেওয়া আছে কোচিং বাণিজ্য নীতিমালা ২০১২ তে সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি পড়েন, তাহলে তার কোচিং করা অবৈধ। কিন্তু যিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের মধ্যে পড়েন না, ফ্রি ল্যান্সার, তার কোচিং বৈধ।

পূর্ববর্তি সংবাদসাটুরিয়ার দুই পুলিশের বিরুদ্ধে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে
পরবর্তি সংবাদইজতেমার ময়দানে বিদ্যুৎ, পানি, মাইক ও খুঁটি গাড়া শেষ, চট লাগানোর কাজ চলবে আরো ২ দিন