ইসলাম টাইমস ডেস্ক : ১৪ ফেব্রুয়ারি পালিত ভালোবাসা দিবসের ধারণা পাল্টে দেওয়ার উদ্যোগ নিয়েছে পাকিস্তান। এই দিনে ভালোবাসা দিবসের পরিবর্তে বোন দিবস পালনের উদ্যোগ নিয়েছে।
বোন দিবসে নারীদের হিজাবসহ শালীন পোশাক উপহার দেওয়া হবে এবং যুবক-যুবতীদের মার্জিত ও শালীন জীবনযাপনে উদ্বুদ্ধ করা হবে। বিশেষত পুরুষরা যেন নারীকে সম্মান করে সেই সে বিষয়ে প্রচারণা চালানো হবে।
পাকিস্তানের ফয়সালাবাদের ইউনির্ভার্সিটি অব এগ্রিকালচার। ইসলামি ঐতিহ্যকে সমুন্নত রাখতে ভালোবাসা দিবসকে ‘সিস্টারস ডে বা বোন দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন তারা।, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাফর ইকবাল ১৪ ফেব্রুয়ারিকে ‘সিস্টারস ডে’ ঘোষণা করেন।
অবশ্য পাকিস্তানে একপ্রকার নিষিদ্ধ ভালবাসা দিবস উদযাপন। ভালবাসা দিবসকে ঘিরে নানা নিষেধাজ্ঞা রয়েছে দেশটিতে।
২০১৭ সালে পাকিস্তান মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা ভালবাসা দিবসকে নিয়ে কোন প্রকারের খবর প্রচার করা যাবে না বলে আইন জারি করেছে। টেলিভিশন চ্যানেলেও সম্প্রচার করা যাবে না ভালবাসা দিবসকে নিয়ে কোন অনুষ্ঠান।
ভালবাসা দিবসের নামে ব্যাভিচার, নগ্নতা ও অশ্লীলতা ছড়ানো হচ্ছে অভিযোগ করে ২০১৭ সালে আদালতে মামলা দায়ের করেন আব্দুল ওয়াহিদ নামে এক ব্যক্তি। এরপর দেশটির এক আদালত ভালবাসা দিবসকে নিয়ে কোন প্রকারের খবর প্রচার করা যাবে না বলে রায় দেয়।
















