বাগেরহাটে বোমা হামলায় বিএনপি নেতা নিহত

ইসলাম টাইমস ডেস্ক: বাগেরহাটের রামপালে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান খাজা মঈনুদ্দীন দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হয়েছেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা ভরসাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় একটি সূত্ত্রে জানা যায়, ওই নেতা তার বাসার কাছে স্থানীয় বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় হঠাৎ তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে তার কোমরের নিচ উড়ে যায় বলে জানা গেছে।

মুমূর্ষু অবস্থায় আহত বিএনপি নেতাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন

পূর্ববর্তি সংবাদইসরাইল বিরোধী টুইট, ইলহান ওমরকে পদত্যাগের আহবান ট্রাম্পের
পরবর্তি সংবাদঠাকুরগাঁয়ে বিজিবিদের বয়কট করেছে এলাকাবাসী