ইসলাম টাইমস ডেস্ক: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমা। হেদায়েতি বয়ানের পর বেলা ১০টা ৪৫ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১১টা ৬ মিনিটে।
মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের অন্যতম মুরুব্বী, তাবলিগের শূরা সদস্য মাওলানা জোবায়ের সাহেব।
মোনাজাতে অংশ নিতে ময়দান ও আশপাশের সড়কগুলোতে অবস্থান নেন লাখো মুসল্লি।
















