অন্যের জিনিস নিজের কাছ থেকে হারিয়ে গেলে জরিমানার বিধান কী?

প্রশ্ন: আমার বন্ধুর বারো হাজার টাকা দামের একটি মোবাইল তার কাছে থেকে কয়েকদিন ব্যবহার করার জন্য নিয়ে বাসায় যাচ্ছিলাম। মোবাইলটি পাঞ্জাবীর সাইড পকেটে ছিল। পকেটে কোনো চেইনও ছিল না। বাসে খুব ভীড় ছিল। বাস থেকে নেমে দেখি, মোবাইল নেই। আমার জানার বিষয় হল, মোবাইলটির ক্ষতি পূরণ দেওয়া কি আমার জন্য জরুরি?

উত্তর : আপনার বন্ধু যদি মোবাইলটির জরিমানা দাবি করে তবে দিয়ে দেওয়াই উচিত। কেননা, আমাদের দেশের বর্তমান অবস্থায় রাস্তা-ঘাটে ও জনসমাগমে চলাবস্থায় মোবাইল ইত্যাদি পাঞ্জাবীর সাইড পকেটে রাখা মোটেও নিরাপদ নয়।

সুতরাং পাঞ্জাবীর পাশের পকেট থেকে যেহেতু তা চুরি হয়েছে তাই আপনার পক্ষ থেকে এর হেফাজতের ব্যাপারে কিছু ত্রুটি হয়েছে এটাই স্বাভাবিক। তাই আপনাকে এর জরিমানা দিতে হবে।

-আলমাবসূত, সারাখসী ১১/১৪৮; রদ্দুল মুহতার ৫/৬৭৮

[ফতওয়া বিভাগ, মারকাযুদ দাওয়া আলইসলামিয়া ঢাকা]

পূর্ববর্তি সংবাদপীরগাছায় হত্যাকাণ্ডের বিচার ও মাদকমুক্ত এলাকার দাবিতে মানববন্ধন
পরবর্তি সংবাদফেনসিডিলসহ কারারক্ষী আটক