বাংলাদেশীকে ধাওয়া করে পানিতে ডুবে মরল এক বিএসএফ সদস্য

ইসলাম টাইমস ডেস্ক: সীমান্তে কয়েক জন বাংলাদেশি নাগরিককে ধাওয়া করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার কাছের সীমান্তে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বলে ভারতীয়  সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিএসএফের টহলদাররা খেয়াল করেন, বেশ কয়েকটি গরুকে সীমান্তের ওপারে পাচার করার জন্য নিয়ে যাচ্ছে একদল দুষ্কৃতিকারী। বিএসএফ তাদের থেমে যাওয়ার নির্দেশ দিলে তারা  সেই নির্দেশ অমান্য করেই গরু নিয়ে ছুটতে থাকে।’

‘ওই সময়ই আচমকা বিএসএফের টহলদার দলটির এক কনস্টেবল দেবাশিস রায় পাচারকারীদের দলটিকে ধরার জন্য তাদের দিকে দৌড়ে যান। এক পর্যায়ে তাদের ধরতে ঝাঁপ দেন পদ্মা নদীতে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নদীর পাঁকে আটকে যান। তার দেহ তলিয়ে যায় পানির নিচে।’

ওই অভিযানের সময় ১১ জন ভারতীয় ও একজন বাংলাদেশিকে আটক করে বিএসএফ। জব্দ করা হয় ৭৪’টি গবাদি পশু।

পূর্ববর্তি সংবাদশাজাহান খানকে দিয়ে সড়ক আর বদিকে দিয়ে মাদক নিয়ন্ত্রণ হবে কি: ফখরুল ইমাম
পরবর্তি সংবাদবাংলাভাষায় ‘সীরাত বিশ্বকোষ’ প্রকাশ