ইসলাম টাইমস ডেস্ক: ৩য় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের কটিয়াদীতে ভয়ভীতি দেখিয়ে রাতেই ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার সকালে কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতেই কতিপয় দুস্কৃতিকারী ভয়ভীতি দেখিয়ে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরে রাখে। তাই পাঁচটি কেন্দ্র ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রগুলো হচ্ছে- চান্দপুর বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দপুর হাজীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয়, চাতল বাগহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভূনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
কটিয়াদী উপজেলায় মোট ৮৯টি ভোটকেন্দ্র রয়েছে।
















