ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে এসে পৌঁছেছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আগে আগুন নিয়ন্ত্রণে আনা আমাদের প্রথম কাজ। আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। মার্কেটের নিচের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওপরের কয়েকটি কসমেটিক দোকানে আগুন রয়েছে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে আরও ৯টি ইউনিট যোগ দেয়।
















